ব্রুনেই একটি উন্নত দেশ | Amazing Fcats about Brunei in Bengali
ব্রুনেই একটি উন্নত দেশ
Amazing Facts about Brunei in Bengali
-------------------------------------------------------------------
হ্যালো বন্ধুরা আজকে এই এমন একটি দেশের কথা আপনাদের বলবো যেখানে পার্লামেন্ট তো আছে কিন্তু সেখানে কোনো নির্বাচন হয়ে না। এই আধবুট দেশটির নাম হলো Brunei. তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দেশটির সম্বন্ধে কিছু মজাদার কথা গুলি -
১. ৫৭৬৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই দেশটিকে আধিকারিক ভাবে Nation of Brunei বলা হয়ে থাকে , যার অর্থ The Adobe of Peace. আবার Mallay ভাষায় Brunei কে Negara Brunei Darussalam নামেও ডাকা হয়।
২. দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত Brunei দেশটিকে পৃথিবীর মধ্যে একটি উন্নতশীল দেশগুলির মধ্যে ধরা হয়। এর প্রধান কারণ হলো দেশে উপস্থিত প্রচুর খনিজ তেলের ভান্ডার। যার ফলে দেশটি মানব উন্নয়ন সূচক হিসেবে বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় যথেষ্ট সন্তোষ জনক স্থান অধিকার করেছে।
এই দেশের জাতীয় মুদ্রা ব্রুনেই ডলার ।
৩. Crude oil অর্থাৎ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস এর উৎপাদনের উপর দেশের অধিকাংশ অর্থনটি ব্যবস্থা নির্ভর। তাই বর্তমানে ব্রুনেই হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী দেশ।
৪. Brunei দেশটির পরিবহন ব্যবস্থা যথেষ্ট সুগঠিত। তবে আপনারা শুনলে কিছুটা অবাক হবেন যে ব্রুনেইকে বিশ্বের সবচে বেশি গাড়ির মালিকানা থাকা দেশগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়ে। এর কারণ হিসেবে জানতে গিয়ে দেখা গেছে যে প্রায় প্রত্যেক ২ জনের জন্য ১ টি করে প্রাইভেট Car এর মালিকানা এই দেশে আছে।
৫. আন্তর্জাতিক পর্যটকেরা যারা ব্রুনেইতে বেড়াতে যেতে ইছুক তারা প্রধান প্রবেশ পথ হিসেবে Brunei International Airport টিকে ব্যবহার করতে পারে। এছাড়াও আকাশ পথের সাথে সাথে জলপথের প্রধান মাধ্যম হিসেবে Muara তে অবস্থত সমুদ্র বন্দরটি ব্যবহৃত হয়।
৬. প্রধানত মুসলিম সম্প্রদায়ভুক্ত এই দেশটির আধিকারিক ভাষা Malay এবং ইংরেজি। দেশের জনসংখ্যার ৬৭ শতাংশ মানুষ মুসলিম, ১৩ শতাংশ বৌদ্ধধর্ম, ১০ শতাংশ খ্রিস্টান এবং বাকি ১০ শতাংশ অন্যান্য ধর্মে বিস্বাশী অথবা কোনো ধর্মে বিশ্বাস করেন এমন ধরণের মানুষ বসবাস করেন।
৭. দেশের বর্তমান স্থানীয় মানুষদের ৬৫.৭ শতাংশ Malay জাতিগত গোষ্ঠীর, ১০.৩ শতাংশ চাইনীজ,
৩.৪ শতাংশ আদিবাসী এবং ২০.৬ শতাংশ অন্যান্য ছোট ছোট গোষ্ঠীর মানুষ বসবাস করে।
৮. ২০১৬ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ৪২৩১৯৬। এর মধ্যে প্রায় ৭৬ শতাংশ লোক শহরের বিভিন্ন এলাকা গুলিতে বসবাস করেন।
এই দেশের প্রত্যেক মানুষের গড আয়ু ৭৭.৭ বছর। আর প্রধান কথ্য ভাষাটি হলো Melayu Bunei (Brunei Malay). এছাড়াও চীনা এবং ইংরেজি ভাষার প্রচলন এখানে দেখা যায়। এদের মধ্যে ইংরেজি ভাষা টিকে কাজের ভাষা বলা হয় কারণ ইংরেজি ভাষা বিভিন্ন ব্যবসা এবং অফিস কাচারীতে ব্যবহার করা হয়ে থাকে।
৯. ১৯৮৪ সালে ইউনাইটেড কিংডম থেকে স্বাধীনতা পাওয়ার পর ব্রুনেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় । তখন স্বাধীন দেশের প্রথম Sultan of Brunei হন Hassanal Bolikiah.
১০. ব্রুনেইতে আইনি ব্যবস্থা English Common Law এর উপর ভিত্তি করে থাকলেও বেশ কিছু ক্ষেত্রে Islamic Sharia Law এর প্রভাব এই দেশের আইনী ব্যবস্থায় চোখে পড়ে। সেই ১৯৬২ সাল থেকে ব্রুনেইতে কোনো নির্বাচন হয়নি। তাই দেশের সুলতান দেশের প্রধান হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
১১. ব্রুনেই বিশ্বের এমন কিছু দেশের মধ্যে পদে যেখানে এখনো অপরাধের শাস্তি হিসেবে বেতের আঘাত দেওয়া প্রচলিত আছে
১২. তবে এই দেশ খেলা ধুলাতেই যথেষ্ট উন্নত - দেশের সবচেয়ে জনরপিয় খেলা হলো ফুটবল। এছাড়াও ব্যাডমিন্টন , সাঁতারের প্রতিযোগিতা,শুটিং এবং ট্র্যাক এন্ড ফিল্ড এর মতো নানা ধরণের খেলা তে এশিয়ান গেমস এন্ড অলিম্পিক গেমস এর মতো খেলাধূলার বিভিন্ন বিশ্ব প্রসিদ্ধ মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
তাহলে বন্ধুরা আজকের এই ব্রুনেই এর সফর এখানেই শেষ করলাম। আপনাদের এই টপিক টি কেমন লাগলো আর আপনাদের কোনো বিষয়ে সুগ্গেশনস থাকলে নিচে কমেন্ট বাক্স এ লিখে আমাকে জানাতে পারেন।
ধন্যবাদ -


Comments
Post a Comment