নাইজিরিয়া একটি প্রজাপতির দেশ | Amazing Facts about Nigeria in Bangla



নাইজিরিয়া একটি প্রজাপতির দেশ 
Amazing Facts about Nigeria in Bangla
*********************************************************************************


নাইজিরিয়া সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা,

সময়টা ছিল ১ম অক্টোবর ১৯৬০ যখন Federation  of  Nigeria  নামের দেশটি ইউনাইটেড কিংডম থেকে স্বাধীনতা পায়।  তারপর বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে পরবর্তী বছর গুলো কাটিয়ে শেষ পর্যন্ত ১৯৬৩ সালে Federal  Republic  of  Nigeria  নাম প্রতিষ্ঠিত হয়।  আজকে এই নাইজেরিয়া সম্বন্ধেই জানব কিছু মজাদার কথা গুলি যা হয়তো এর আগে পানারা কখনো শোনেন নি।  

Capital
Abuja
Largest city
Lagos
Official languages
English
Major languages
Hausa, Igbo, Yoruba
Religion
Muslim, Christianity
Demonym
Nigerian
Area
923768 km2
Population
189989640 (2016)
HDI
 0.514 (152 nd)
Currency
Naira (NGN)


১.  পশ্চিম আফ্রিকাতে অবস্থিত নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশগুলির মধ্যে সবথেকে বড়  অর্থনীতি সম্পন্ন দেশ।  যেখানে দেশের অর্থনীতি ব্যবস্থার বেশিরভাগটাই খনিজ তেলের উৎপাদন এবং রপ্তানির উপর নির্ভর।
২.  বর্তমানে নাইজেরিয়া বিশ্বের বাজারে ১২তম  সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী দেশ।  যেখানে দেশের প্রায় ৩০ শতাংশের মতো মানুষ চাষ আবাদের ওপর নির্ভর।  এছাড়া চামড়া , কাপড় এবং গাড়ির তৈরির কারখানা তথা বিভিন্ন বস্ত্র শিল্পের বাণিজ্যে এদেশের এক বিরাট অংশের মানুষ নিযুক্ত আছেন।অন্যান্য আফ্রিকান দেশগুলির তুলনায় অর্থনীতির দিক দিয়ে এতো উন্নতত হয়ে নাইজেরিয়াকে  "Giant  Of  Africa " বলা হয়ে থাকে।

৩.  তবে এই নাম ডাকার আরো একটি কারণ আছে তা হল  এই দেশের বিপুল জনসংখ্যা।  আফ্রিকান দেশ গুলির মধ্যে নাইজেরিয়াতে সর্বাদিক সংখ্যক মানুষের বসবাস দেখা যে।  যা প্রায় ১৮ কোটি ৯৯ লক্ষের কিছু বেশি।

৪.  এক গণনা অনুযায়ী ভারত এবং চীনের মতো জনবহুল দেশগুলির পর নাইজেরিয়াতে তৃতীয় সবথেকে বেশি যুব জনসংখ্যা আছে।  এবং দেশের মোট জনসংখ্যার এক বিশাল পরিমাণ মানুষের বয়স যে ১৮ বছরের কম এমনটা পাওয়া গেছে।

৫.  এতক্ষন  নাইজেরিয়ার  জন সংখ্যা সম্পর্কে জানলাম কিন্তু আরো একটা দারুন কথা এই দেশের সাথে জড়িত আছে।  দেশে প্রায় ৫০০টি বিভিন্ন জাতিগত লোকের বাস।  এবং এই এতো ভিন্ন ভিন্ন জাতির মানুষদের মধ্যে প্রায় ৫০০টি নানারকমের ভাষার প্রচলন আছে।  তাই নাইজেরিয়াকে বহুজাতিগত রাষ্ট্র হিসেবে ধরা হয়।

৬.  এই দেশের আধিকারিক ভাষা ইংরেজি এবং দেশের জাতীয় মুদ্রা Naira.

৭.  প্রায় ৯২৩৭৬৮ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা দেশটি গঠিত হয়েছে ৩৬টি রাজ্য এবং একটি Federal  Capital  Territory  নিয়ে।

৮.  আয়তনে পৃথিবীতে ৩২ টম স্থানে থাকা নাইজেরিয়ার রাজধানীর নাম হলো Abuja  এবং দেশের বৃহত্তম শহর Lagos.

৯.  দেশের দুই প্রধান যদি গুলি হলো Niger  এবং Benue . এই Niger  যদি থেকেই দেশের নাম নাইজেরিয়া রাখা হয়েছে।  এছাড়াও নাইজেরিয়ার Niger  নদীর মোহনায় তৈরি Niger  ব-দ্বীপটি পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড়  ব-দ্বীপ।

                                                                                        ইমেজ সোর্স Wikipedia

১০.  নাইজেরিয়াতে বহু ঘন বনজঙ্গল দেখা যে।  এইসব জঙ্গলকে পৃথিবীর এক গুরুত্বপূর্ণ জৈববৈচিত্র্যের কেন্দ্র হিসেবে ধরা হয়ে।  যেখানে নানা ধরণের জীব জন্তুর প্রমাণ পাওয়া গেছে।  নাইজেরিয়ার জঙ্গলে পৃথিবীর সবথেকে বেশি বিভিন্ন রকমের প্রজাপতির বসবাস আছে এমনটা মনে করা হয়।

১১.  নাইজেরিয়ার মানুষ সিনেমা দেখতে বেশি পছন্দ করেন , তাই হয়তো এই দেশ বিশ্বের দ্বিতীয় সবথেকে  বেশি সংখ্যক চলচিত্র প্রস্তুত কারণ দেশ হিসেবে পরিচিত।  নাইজেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিকে Nollywood  নাম ডাকা হয়ে যা আফ্রিকান দেশগুলির মধ্যে সর্বাধিক বড়  film  Industry  হিসেবে পরিচিত।



Amazing facts about Nigeria, 

১২.  নিজেরিয়ার জনসংখ্যার প্রায় ৫০ শতাংশের মতো মাউস মুসলিম সম্প্রদায় ভুক্ত।  এবং বাকি জনসংখ্যার কিছু মানুষ খ্রীষ্টান এবং অন্যান্য সম্প্রদায় ভুক্ত।  

১৩.  ন্যান্ন আফ্রিকান দেশগুলির তুলনায় নাইজেরিয়াতে ফুটবল খেলা যথেষ্ট জনপ্রিয়।  Nigeria  National  Football  Team  কে "Super  Eagle" নাম ডাকা হয়ে।  এবং এখনো পর্যন্ত এই দল প্রায় ৬ বারের বেশি ফুটবল ওয়ার্ল্ড কাপ এ অংশগ্রহণ করতে পেরেছে।  যা সত্যি এক অভূতপূর্ব ব্যাপার।  

*********************************************************************************

যাইহোক চলতে  চলতে নাইজেরিয়া সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম এবং আশাকরছি আপনাদের জানাতে পেরেছি।  তাহলে আজকের নাইজেরিয়ার এই সফর এখানেই শেষ করলাম।

ধন্যবাদ - 

# interesting facts about Nigeria, #Unknown facts about Nigeria,


Comments

Popular posts from this blog

নিউজিল্যান্ড সম্পর্কে অজানা তথ্য | Amazing Facts about New Zealand in Bengali

ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া | Amazing Facts about Australia in Bengali

সৌদি আরব একটি সুন্দর দেশ |Amazing Facts about Saudi Arabia in Bengali