মরোক্কো সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা | Amazing Facts about Morocco in Bengali



মরোক্কো সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা 
Amazing Facts about Morocco in Bengali
*********************************************************************************


হ্যালো ফ্রেন্ডস , মধ্য যুগীও আরব ঐতিহাসিক এবং ভূগোলকদের মোতে মরক্কোকে বলা হতো Al - Maghrib al - Aqsa. যাকে ইংরেজিতে বলা হয়ে  " The  Farthest  West ". প্রায় ৭১০৮৫০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই মরক্কো সম্বন্ধে জানব কিছু মজাদার কথা গুলি যা হয়তো এর আগে কখনো আপনারা শোনেন নি।  


Capital
Rabat
Largest City
Casablanca
Official Languages
Arabic , Berber
Spoken Languages
Moroccan Berber , Berber , Hassaniya Arabic
Ethnic groups
Arab Berber
Religion
Sunni Islam
Demonym
Moroccan
Area
710850 Km2
Population
33848242
HDI
0.647 (123th)
Currency
Moroccan Dirham (MAD)


১.  আধিকারিক ভাবে মরক্কোকে Kingdom  of  Morocco  বলা হয়ে থাকে।  যেখানে সংবিধান অনুযায়ী দেশের রাজাকে সম্মানিত ক্ষমতা দেওয়া আছে।  কিন্তু দেশে সর্বসম্মতিতে নির্বাচিত প্রধান মন্ত্রী সরকারের পরিচালনা করে থাকে।  

২.  আয়তনে আমেরিকার California  থেকে একটু বেশি থাকা মরক্কো এমন তিনটি দেশের মধ্যে পরে যা অতলান্তিক এবং ভূমধ্যসাগর এই দুটিরই উপকূল একসাথে পেয়েছে।  মরোক্কোর সাথে শুধু মাত্র ফ্রান্স এবং স্পেন এই দুটি দেশই অতলান্তিক এবং ভূমধ্য সাগরের উপকূল পেয়ে থাকে।  
                                
                                               মরক্কো                                            California 
 
                                                            ইমেজ সোর্স   Wikimedia Commons 

৩.  আফ্রিকা মহাদেশের উৎত্তোর ভাগে অবস্থিত Maghreb নামক এলাকাতে রোক্কো দেশটি রয়েছে।  এই দেশের এক বিশাল অংশ বিভিন্ন পাহাড়ি জায়গা গুলি দিয়ে ভরা।  ভূগোলক ভাবে মরক্কো আটলান্টিক  মহাসাগরের উপকূল থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি এলাকা এবং সাহারা মরুভূমির বিভিন্ন স্থান পর্যন্ত ছাড়িয়ে রয়েছে।  


৪.  পৃথিবীতে আয়তনে ৫৭ নম্বরে থাকা মরোক্কোর রাজধানীর নাম হলো Rabat . এবং দেশের সবথেকে বোরো বড় হলো Casablanca . এই casablanca  এর সাথে একটি দারুন কথা জড়িত আছে।  আসলে ১৯৪২ সালে Casablanca  নামের এক মার্কিন ফিল্ম প্রস্তুত হয়ে যা পরবর্তীকালে Academy  Award  এ Best  picture  এর সম্মান পায়ে।  এই ফিল্ম টিকে তার কাহিনী, তারকা এবং সংগীতের জন্য সর্বকালের সেরা ফিল্মের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  


৫.  ২০১৭ অনুযায়ী মরোক্কোর জনসংখ্যা প্রায় ৩ কোটি ৫২ লক্ষের কিছু বেশি।  এবং দেশের জন সংখ্যার অধিকাংশ মানুষ Arab  - Berber  নামক ethnic  গোষ্ঠীর। 

৬.  এই দেশের জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশের মতো মানুষ মুসলিম সম্প্রদায় ভুক্ত আর এক শতাংশের মতো মানুষ ইহুদি ধর্মে বিশ্বাসী।  

৭.  মূলত Berber  নামক এক জাতিগত গোষ্ঠী সম্পন্ন দেশটির আধিকারিক ভাষা Arabic  এবং Berber. এছাড়াও দেশের বিভিন্ন জায়গাই ফ্রেঞ্চ, Spanish  এবং কিছু পরিমাণ ইংরেজির প্রচলন আছে।  



৮.  একদা কয়েকটি অংশে বিভক্ত থাকা মরোক্কোর কিছু অংশে ফ্রান্স এবং কিছু অংশে Spain  এর শাসন ছিল।  কিন্তু পরবর্তী কালে বিভিন্ন আন্দোলনের ,অধ্যমে ১৯৫৬ সালে দেশটি ফ্রান্স থেকে "Kingdom of  Morocco " নাম স্বাধীনতা পায়।  


৯.  মানব উন্নয়ন সূচক হিসেবে মধ্যবর্তী স্থানে থাকা মরোক্কোর অর্থনীতির মূল অংশ চাষাবাদ, ফসফটের উৎপাদন, এবং পর্যটন শিল্পের উপর নির্ভর।  চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর মরক্কো পৃথিবীতে তৃতীয় সবথেকে বেশি পরিমাণে ফসফরাসের উৎপাদন করে থাকে।

১০. মরোক্কোর জাতীয় মুদ্রা Moroccan  Dirham.   

১১. বর্তমানে বিশ্বের পর্যটকদের কাছে এক পছন্দশীল জায়গা হওয়ায় দেশের সরকার এখন যথেষ্ট উদ্যোগী হয়েছেন আরো পর্যটক আকর্ষণ করার পরিকল্পনাতে। দেশের কিছু প্রসিদ্ধ পর্যটকস্থল যেমন Atlas  পর্বতমালা, মরোক্কোর বালিয়াড়ি যাকে sand  dunes  বলা হয়ে , এছাড়াও মরোক্কোর Switzerland  নাম পরিচিত Ifrane এবং Fes  এ অবস্থিত Bou  Inania  Madrasa  বহু পর্যটক আকর্ষণ করে।  

                                                       ইমেজ সোর্স Wikimedia  Commons 

১২.  মরোক্কোর শহর গুলি মূলত সুন্দর সুন্দর মসজিদ দিয়ে ভরা।  এই মসজিদ গুলিতে নির্মিত অসাধারণ tower  গুলিকে Minarets  এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত market  এর এলাকা গুলিকে বাজার বলা হয়।  
অদ্ভুত ভাবে এই দেশের বিভিন্ন অংশকে আলাদা আলাদা নাম ডাকা হয়ে থাকে।  যেমন প্রাচীন মধ্যযুগীয় এলাকা গুলিকে Medi  এবং পুরাতন দুর্গে ভরা জায়গা গুলিকে Kasbah  বলা হয়।  



১৩.  প্রাচীন কাল থেকে বিভিন্ন শাসকদের অধীনে থাকে দেশের শিক্ষা , সংস্কৃতিতে সেই সমস্ত শাসনের একটা প্রভাব দেখা গেছে।  মূলত প্রাচীন স্থাপত্য এবং সাহিত্যের মধ্যে আরবি , Berber  এবং ফরাসি সভ্যতার কিছুটা চাপ লক্ষ করা যায়।  

১৪.  প্রাচীন সময়ে থেকেই সাহিত্য চর্চায় মরক্কো বিষয়ে প্ৰসিদ্ধ।  এর উদাহরণ স্বরূপ বলা যেতে পারে বিখ্যাত মরক্কো বাসি বিদ্বান Ibn Batuta র নাম। যিনি মধ্য যুগে নিজের জীবনের প্রায় ৩০ বছর পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন এবং নিজের সমস্ত ভ্রমণ বৃত্তান্ত Rihla  তে লিখে গেছেন।  

                                                        ইমেজ সোর্স Wikimedia  Commons 

১৫.   প্রাচীন স্থাপত্য এবং নানা রকম কিছু দারুন সংষ্কৃতি সম্পন্ন দেশটির খাওয়া দেওয়াতে বিষের নানা প্রান্তের বৈচিত্র দেখা যায়।  যেখানে Moor , European  এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল গুলির মতো বিভিন্ন জায়গার খাবারের এক মিশ্রণ লক্ষ করা যায়।  মরোক্কোর খাবারে মসলার ব্যবহার বিশেষ ভাবে হয়ে থাকে।  এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো Cous  Cous  . এছাড়াও Pastila  , Tajine  , তানজিনা, এবং Harrira  নামক খাবার গুলিও যথেষ্ট পরিচিত। 
                                                          
১৬.  চা মরোক্কোর সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।  মূলত পুদিনা পাতা এবং চিনির সহযোগে তৈরি Green  Tea  এখানে খুবই জনপ্রিয় পানীয়। 
  

১৭.  যদি মরোক্কোর খেলা ধুলার সম্বন্ধে আলোচনা করি তবে ফুটবলের নামটা অবসসই বলতে হবে।  কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিতে মরক্কো পুরো বিশ্বে যথেষ্ট পরিচিত।  ১৯৬৮ সালে মরক্কো প্রথম কোনো আরব এবং আফ্রিকান দেশ হয়ে যে ফিফার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে।  এছাড়াও টেনিস, গল্ফ, রাগবি এবং কিক বক্সিংয়ের মতো অন্যান্য খেলা গুলিও এখানে জনপ্রিয়।  

*********************************************************************************

সত্যি এই মরক্কো একটি দারুন দেশ এবং এর সাথে যুক্ত কথা গুলিও দারুন।  তবে আবার দেখা হবে অন্য আরেকটি জায়গার কথা নিয়ে ততক্ষনে জন্য ধন্যবাদ।  









Comments

Popular posts from this blog

নিউজিল্যান্ড সম্পর্কে অজানা তথ্য | Amazing Facts about New Zealand in Bengali

ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া | Amazing Facts about Australia in Bengali

সৌদি আরব একটি সুন্দর দেশ |Amazing Facts about Saudi Arabia in Bengali