বুলগেরিয়া একটি অসাধারণ দেশ | Amazing Facts about Bulgaria in Bengali
বুলগেরিয়া একটি
অসাধারণ দেশ
Amazing Facts about Bulgaria in Bengali
*********************************************************************************
Capital
|
Sofia
|
Area
|
110993.6 square kilometer
|
Population
|
7101859
|
Demonym
|
Bulgarian
|
Ethnic groups
|
Bulgarians, Turks, Roma
|
Official Script
|
Cyrillic
|
Official Languages
|
Bulgarian
|
Religion
|
Bulgarian Orthodox Church
|
HDI
|
0.794 (56th)
|
Currency
|
Lev (BGN)
|
১. বুলগেরিয়াতে বহু প্রাচীন কাল থেকেই মানব সভ্যতার পরিচয় পাওয়াযায়। এই প্রাচীন সভ্যতার মধ্যে কিছু উল্লেখ যোগ্য সংস্কৃতি ছিল যেমন - Hmanuja, Vinca এবং Varna সংস্কৃতি। এবং ঐতিহাসিকদের মোতে এই Varna সংস্কৃতির মধ্যেই সোনার তৈরী। বিভিন্ন ধরণের অস্ত্র , Coin এবং অলংকারের প্রমাণ পাওগেছে। এই সমস্ত সোনার তৈরি অলংকারের বয়স প্রায় ৬০০০ বছরের মতো। যা পৃথিবীর সর্বপ্রথম তৈরি সোনার গয়না গুলির মধ্যে পড়ে।
২. বুলগেরিয়া নামটি নেওয়া হয়েছে Bulgars শব্দটি থেকে। যা আসলে তুর্কিকে বংশোদ্ভব একটি লুপ্তপ্রায় উপজাতি।
৩. বুলগেরিয়ার ইতিহাসে নজর দিলে দেখা যাবে সেই লৌহযুগের সময়ে থেকে Ottoman শাসকদের থেকে স্বাধীনতা পাওয়া পর্যন্ত দেশটি বিভিন্ন সময়ে Thracian, Persian, এবং Roman দেড় মতো একাধিক শাসনকাল অতিক্রম করে আসে। তারপর পরপর দুটি বিশ্বযুদ্ধ কাটিয়ে এবং কমিউনিস্ট শাসনের পতন ঘটিয়ে ধীরে ধীরে সাংবিধানিক গঠনের পথে এগিয়ে যে। এইভাবে কিছু বছর চলারপর ২০০১ সালের পর থেকে সামাজিক , রাজনৈতিক , এবং আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ করতে থাকে। তাই বর্তমানে মানব উন্নয়ন সূচক হিসেবে বুলগেরিয়া ৫৬টম স্থান অধিকার করেছে।
৪. বুলগেরিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং NATO র মতো ক্ষমতা শালী তথা উন্নত দেশ সমূহের গোষ্ঠীর সদস্য দেশ। যেখানে জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো দেশ গুলি সদস্য দেশ হিসেবে রয়েছে।
৫. ইউরোপ মহাদেশে বুলগেরিয়া এমন একটি দেশ যার স্থাপিত হওয়ার সময়ে থেকে বর্তমান সময়ে পর্যন্ত একই নাম রাখা হয়েছে।
৬. এই দেশের জনসংখ্যা ৭১ লক্ষ্যের কিছু বেশি। যা ঠিক আগের জনগণনা অনুযায়ী কিহুটা কম হয়ে গেছে। বুলগেরিয়ার জনসংখ্যার বেশিরভাগ মানুষই Bulgarian নামক Ethnic গোষ্ঠীর। এবং দেশের আধিকারিক ভাষা Bulgarian.
৭. বুলগেরিয়ার সংবিধান হিসেবে দেশটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যেখানে খ্রিস্টান ধর্ম , ইসলাম ধর্ম এবং অন্যান্ন ধর্মে বিশাসী মানুষ বসবাস করেন।
৮. ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের মতোই বুলগেরিয়াতেও ছেলে ও মেয়ে প্রত্যেকের জন্য উন্নতমানের পড়াশুনার ব্যবস্থা আছে। তাই এই দেশের প্রায় ৯৮ শতাংশের মতো মানুষকে শিক্ষিত হিসেবে ধরা হয়।
৯. দেশের প্রাচীন ইতিহাসের কারণে বর্তমানে এখানকার প্রায় ৯ টি জায়গা UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছে। এই জায়গা গুলির মধ্যে Pirim National Park, ঐতিহাসিক শহর Nesebar এবং Madara যদি উল্লেখ যোগ্য। এছাড়াও প্রাচীনকালে বিভিন্ন জায়গায় পুঁতে রাখা সোনার ভান্ডার এই দেশে পাওয়া গেছে। বর্তমানে যাকে সবচেয়ে পুরাতন স্বর্ণভাণ্ডার মনে করাচ্ছে। বিশেষ করে Varna নামক শহরে অবস্থিত museum এ এইসব সোনার কিছুটা ঝলক দেখা যেতে পারে।
১০. কিছু লোক কথা অনুযায়ী আগুনের প্রভাব এদেশের লোকসংস্কৃতিতে দেখা যায়। যেখানে বলা হচ্ছে যে আগুনের প্রভাবে নাকি দুষ্ট অত্যা এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। বহু প্রাচীন কালে এইসব প্রথার প্রচলন ছিল যা এখনো kukeri নামক কিছু ঐতিহ্যগত আচার অনুষ্ঠানে লক্ষ্য করা যায়।
১১. বুলগেরিয়ার বেশিরভাগ লোকসঙ্গীতে পূর্ব এবং পশ্চিম ইউরোপের একটা প্রভাব থাকে যা বহু শতাব্দী ধরে মানুষের মধ্যে প্রচলিত হয়ে এসেছে।
১২. আপনারা ভিন্ন জায়গায় Bagpipe নামের একধরণের বাদ্যযন্ত্র দেখে থাকবেন। ইউরোপ মহাদেশের মাত্র তিনটি দেশের ঐতিহ্যগত সংগীতে এই Bagpipe নামক বাদ্য যন্ত্রটি স্থান পেয়েছে। এই তিনটি দেশ গুলি হল Scotland, Ireland এবং বুলগেরিয়া।এই Bagpipe বর্তমানে বুলগেরিয়ার জাতীয় বাদ্যযন্ত্র যাকে এখানে Gaida নাম ডাকা হয়।
১৩. অতীত কালের সেই চাষ আবাদের উপর নির্ভর থাকা দেশটি ক্রমে ক্রমে হয়ে উঠেছে আধুনিক শিল্প সমৃদ্ধ এবং উন্নত প্রযুক্তি গত অর্থনীতি ব্যবস্থা সম্পন্ন দেশ। যেখানে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষ্যা থেকে শুরু করে যন্ত্রপাতি নির্মাণ শিল্প ও খনিজ তেলশোধনের মতো বৃহৎ শিল্পে দেশের এক বিরাট অংশ নিযুক্ত আছে।
এই বৈজ্ঞানিক আধুনিকতার দারুন বর্তমানে দেশটি Super Computer এর নির্মাণ এবং মহাকাশ বিজ্ঞানের সাহায্যকারী প্রযুক্তির দিকে যথেষ্ট এগিয়ে রয়েছে। এই কারণেই বিশ্বের কিছু পরিষধ বৈজ্ঞানিকদের সঙ্গে এই দেশটির নাম জড়িত আছে। যেমন বিশ্বের প্রথম Digital Computer আবিস্কারক John Vincent Atanasoff এবং প্রথম Digital হাতঘড়ি আবিস্কারক Peter Petro , এরা প্রত্যেকেই বুলগেরিয়া বাসি ছিলেন। এসবের মধ্যেও এক নিদর্শন স্বরূপ বলাযেতে পারে পৃথিবীর বৃহত্তম Imax ৩ Dimensional Cinema ঘর গুলির মধ্যে একটি বুলগারিয়াতে আছে।
১৪. উন্নত প্রযুক্তি সম্পন্ন এই দেশটির অর্থনীতি ব্যবস্থার এক বিরাট অংশ কিন্তু ট্যুরিজম ব্যবসার ওপরেও নির্ভর। মূলত ব্রিটিশ , রোমানিয়ান, জার্মান এবং রাশিয়ান পর্যটকেরা এই দেশের সুন্দর সুন্দর সমুদ্র সৈকত , Bansko এবং Borovets এর মতো কিছু জনপ্রিয় Resorts তথা দেশের রাজধানী Sofia এবং প্রাচীন শহর Veliko Tarnovo দেখতে এই দেশে আসে। তবে Plavdiv নামক শহরে অবস্থিত রোমানদের তৈরি থিয়েটারটি বিশেষ প্রজতক আকর্ষণ করে। এই থিয়েটারটি এখনো বিশেষ বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
ইমেজ সোর্স Wikipedia
15. বুলগেরিয়ার জাতীয় মুদ্রা Lev.
১৬. বর্তমানে যেখানে সারা পৃথিবীতে গাড়ির ইন্ধন এবং মানুষের বৈদ্যুতিক ব্যবহারের চাহিদা কেটে বিকল্প ব্যবস্থা অনুসন্ধান তীব্র গতিতে চলছে। সেখানে বুলগেরিয়া এখন Nuclear Power Station এর সাথে সাথে বায়ু এবং সৌরশক্তি দ্বারা উৎপন্ন শক্তিকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে নিজের দেশের চাহিদা মেটাতে বিশেষ সাফল্য পেয়েছে।
১৭. বুলগেরিয়াতে সাধারণ মানুষ হাত দিয়ে ইশারার পরিবর্তে মাথা ঝাঁকিয়ে বা নাড়িয়ে কোনো কথার উত্তরে হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা বেশি করে থাকেন।
১৮. এমনটা সোনা যে বুলগেরিয়ার সেনা বাহিনী বর্তমানের বা অতীতকালের কোনো যুদ্ধের ময়দানে তাদের দেশের পতাকাটিকে ফেলে আসেনি।
১৯. বুলগেরিয়ান এয়ারফোর্স এর পাইলট Rayna Kasabova বিশ্বের প্রথম কোনো মহিলা ছিলেন যিনি মিলিটারি ফ্লাইটে অংশগ্রহণ করেছিলেন।
২০. ১৯৭৬ সালে আন্তর্জাতিক সংস্থা UNESCO এর দ্বারা প্রাচীন বুলগেরিয়ার ক্যালেন্ডারকে পৃথিবীর একদম সঠিক ক্যালেন্ডার হিসেবে ঘোষিত করা হয়।
২১. বিশ্বের কিছু সেরা এথলেটদের মধ্যে বুলগেরিয়ার এথলেটদের নাম আসে। এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল এখানে যথেষ্ট প্রচলিত।
*********************************************************************************
তাহলে বন্ধুরা বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি থাকা বুলগেরিয়ার যাত্রা এখনই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী আরেকটি জায়গার কথা গুলি নিয়ে , ততক্ষনের জন্য ধন্যবাদ।









Comments
Post a Comment